1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

সিলেটে ট্রাভেল স্কাই উদ্বোধনে মেহেদী হাসান মিরাজ

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

সিলেটের সোবহানিঘাট পয়েন্টে ট্রাভেল স্কাই উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

ট্রাভেল স্কাই এর ব্যবস্থাপনা পরিচালক ইসলাম উদ্দিন জন বলেন, আমাদের প্রধান অফিস ঢাকা এয়ারপোর্টের, হজ্ব ক্যাম্প, উত্তরা, সেক্টর-০৪ এ অবস্থিত, পাশাপাশি সমগ্র সিলেটবাসীর জন্য ট্রাভেলস সেবা দেওয়ার জন্যই সিলেটের সোবহানিঘাট নাজ কমপ্লেক্সে এই শাখা উদ্বোধন হলো, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ আমাদের ট্রাভেল স্কাই এর সেবা নিয়ে থাকেন, সেখান থেকে উনার সাথে সম্পর্ক, আজ তিনি বিপিএল খেলার সুবাদে সিলেট অবস্থানকালে আমাদের এই শাখা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জৈন্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, খাদিমপাড়া ইউ/পি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, সহ বিভিন্ন স্থরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মেহেদী হাসান মিরাজ ও উপস্থিত অতিথিবৃন্দ কেক কেটে ও দোয়ার মাধ্যমে ট্রাভেল স্কাই এর উদ্বোধন করেন।

ট্রাভেল স্কাই এর সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, তারা বিভিন্ন এয়ার টিকেট করা লাগেজ ব্যবস্থাপনাসহ এয়ারপোর্টের বিভিন্ন সেবা দিতে বদ্ধপরিকর।

ট্রাভেল স্কাই এর ব্যবস্থাপনা পরিচালক ইসলাম উদ্দিন জন বলেন, সিলেটে বহু প্রবাসী রয়েছেন, সবাই আমাদের সেবা নিরবিচ্ছিন্নভাবে পাবেন, তাই আমাদের অফিসে যোগাযোগ করবেন। সিলেট শাখার স্থানঃ নাজ কমপ্লেক্স (২য় তলা),সোবহানিঘাট বাস স্টেশনের ঠিক বিপরীতে, সোবহানিঘাট,সিলেট।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর