1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে বিশ্ব কুষ্ঠ দিবস”র র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ২৭১ বার পঠিত

জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ জানুয়ারী) রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জৈন্তাপুর সিলেটের আয়োজনে জাতীয় কুষ্ঠ কর্মসূচি এবং বিবিএল এন্ড এএসপি ওপি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার সহযোগিতায় জৈন্তাপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স হতে র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন সহকারী মো. সবুজ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. সালাহ্উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা এমওডিসি ডাক্তার মো. তানভীর আহমদ, সহকারি সার্জন ডাক্তার আশরাফুল ইসলাম, উপজেলা ইপিআই কর্মকর্তা মো. ইসমাইল আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. আলী আকবর, ক্যাশিয়র গিয়াছ উদ্দিন সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. সালাহ্উদ্দিন মিয়া বলেন, বাংলাদেশ সরকারের পাশাপাশি কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচিকে আরও বেগবান করার লক্ষ্যে দি লেপ্রেসী মিশনের “সিলেট কুষ্ট ও প্রতিবন্ধি উন্নয়ন উদ্যোগ” এবং লেপ্রা বাংলাদেশের দিবসটি উদযাপন করা হয়।

আপনার এলাকায় কাহারো রোগ হলে দ্রুত উপজেলা যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন শাখায় যোগাযোগ করার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর