1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

এবার সারীঘাট স্কুলে ২লক্ষ টাকা দিলেন আমেরিকা প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ২৯১ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

চিকনাগুল স্কুলের পর এবার জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ফান্ডে ২লক্ষ টাকা অনুদান দিলেন আমেরিকা প্রবাসী, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ উপনেতা, জৈন্তাপুরের প্রায় সব স্কুল-মাদ্রাসার দাতা সদস্য,অত্যন্ত মানবিক ব্যাক্তিত্ব, রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।

আজ দুপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির হাতে অনুদানের দুই লক্ষ টাকার চেক আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে তুলে দেন দরবস্ত আল মনসুর মাদ্রাসার সচিব মাওলানা শিহাব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম, ম্যানেজিং কমিটির সভাপতি, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, ১৭ পরগনার বিশিষ্ট মুরব্বী আব্দুল হক (হক সাব), শিক্ষানুরাগী সদস্য আলীরগাও ইউ/পি চেয়ারম্যান নজরুল ইসলাম, সদস্য সাংবাদিক সুহেল আহমদ, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন, অভিভাবক প্রতিনিধি সুশেন চন্দ্র দেব, অভিভাবক প্রতিনিধি রোশনারা বেগম সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সম্মানিত শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর