1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে পলাতক আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ বার পঠিত

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি:-

জৈন্তাপুর মডেল থানায় দায়েরকৃত একটি অপহরণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে একই এলাকার বাসিন্দা  ভিকটিম অপহৃত তরুনীকেও  উদ্ধার করা হয়।  

বুধবার ( ২১ ডিসেম্বর ) জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক নিখিল চন্দ্র দাস গোপন সংবাদ পেয়ে সিলেটের কয়েকটি পৃথক স্থানে অভিযান চালিয়ে অপহরণ মামলার পলাতক আসামী, জৈন্তাপুর নিজপাট গুয়াবাড়ি গ্রামের ফয়জুল হকের ছেলে সেবুল আহমদকে (৩২) গ্রেফতার করেন।

এসময় অপহৃত তরুণীকে উদ্বার করা হয়। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানাগেছে, জৈন্তাপুর মডেল থানায় অপহরণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী সেবুল আহমদ।

তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট গুয়াবাড়ির ফয়জুল হকের ছেলে ।

ঘটনার পর পুলিশ আসামী কে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।  প্রতিনিয়ত স্থান পরিবর্তন করায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অবশেষ তথ্য প্রযুক্তি ব্যবহর করে আসামীর অবস্থান নিশ্চিত হওয়ার পর বিয়ানীবাজার ও দক্ষিন সুরমা থানা পুলিশ এবং এসএমপির সিলেটের সহযোগিতায় দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ভিকটিমকেও উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামী কে কোর্টে চালান করা হয়েছে এবং উদ্বার হওয়া তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট ওসমানীতে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ বলেন, অপহরণ ঘটনার পর আসামী ভিকটিম তরুনীকে নিয়ে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে  উদ্বার ও আসামী কে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর