1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি)

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৮ বার পঠিত
  1. ডেস্ক রিপোর্ট: সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, চৌহাট্টার শিক্ষার্থী সাবিকুন নাহার (জ্যোতি) নার্সিং শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত নার্সিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় রাত প্রায় ২টার দিকে।

সাবিকুন নাহার (জ্যোতি) সিলেটের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও কলেজ থেকে নার্সিং শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবনের অংশ হিসেবে তিনি ৬ মাস সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে এবং পরবর্তীতে ৬ মাস সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও পরিবারের অনুপ্রেরণার পর অবশেষে নার্সিং লাইসেন্স পরীক্ষায় সফলতার মাধ্যমে তাঁর স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

তাঁর এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন,শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। পরিবারের সকলের পক্ষ থেকে তার স্বামী সৈয়দ শামীম সাবিকুন নাহার (জ্যোতি)-এর উজ্জ্বল ভবিষ্যৎ, পেশাগত জীবনে সফলতা এবং মানবসেবায় নিজেকে নিয়োজিত করার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সাবিকুন নাহার (জ্যোতি) বলেন,আমার প্রচেষ্টা এবং সফলতায় যিনি তার সর্বোচ্ছ দিয়ে পাশে ছিলেন তিনি আমার স্বামী সৈয়দ মো.শামীম।তার মনোবল এবং আমার প্রচেষ্টার ফলে আজ এই অর্জন,আমার শিক্ষাগুরু আত্মীয়স্বজন সহ্ দেশবাসির কাছে দোয়া চাচ্ছি এই সফলতা যেনো আমি অসুস্থ মানুষের সেবায় বিলিয়ে দিতে পারি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর