1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজির আতুড়ঘর গোয়াইনঘাট উপজেলা।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পঠিত

নিউজ ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি,প্রতাপপুর বিওপি,উৎমাছড়া বিওপি,হাজীপুর বিওপি সহ্ উপজেলার বেশকিছু সীমান্তে বিজিবিদের ক্যাম্প ও তাঁদের পোস্ট ক্যাম্প রয়েছে।

অন্যদিকে গোয়াইনঘাট থানাধীন উল্লেখযোগ্য ৩নং পূর্ব জাফলং,১১নং মধ্য জাফলং,২নং পশ্চিম জাফলং,১৩নং বিছানা কান্দি,১নং রুস্তমপুর ইউনিয়ন সহ্ উপজেলার সকল ইউনিয়নে রয়েছে থানা-পুলিশের বিট পুলিশিং কার্যক্রম! তবুও থামছেনা মানব পাচার ও সীমান্ত চোরাচালান।

বিশেষ করে এ উপজেলার লামা পুঞ্জি,নকশিয়া,সংগ্রাম,বল্লাঘাট সিঁড়ির ঘাট,প্রতাপপুর-হাজীপুর,লাখাট,বিছানাকান্দি এসব এলাকায় রয়েছে ভারতীয় চোরাই মালামাল আমদানি এবং অবৈধভাবে মানব(রপ্তানি)র বেশকিছু চোরাই পথ।

সীমান্তে অবাধ ও নিরাপদ নির্বিঘ্নে ভারতীয় পণ্য আমদানি এবং ভারতে মানব পাচার বাণিজ্য দিনদিন বেড়ে যাওয়ার কারণে কেউ কেউ এ উপজেলাকে চোরাচালানের আতুড়ঘর হিসেবে আখ্যায়িত করছেন।

অনুসন্ধানে জানা যায়,সীমান্তের চোরাই পথের আমদানি ঠেকাতে নয় বরং চোরাচালানের সুযোগ সুবিধা দিয়ে আসছে বিজিবি।
অভিযোগ রয়েছে তাঁদের কিছু অসাধু সদস্যদের বিরুদ্ধে,বিজিবির নাম ভাঙ্গিয়ে স্থানীয় লাঠিয়াল বাহিনী চোরাই পণ্য থেকে বিজিবির লাইন নামে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করছে।
ঠিক একইভাবে চাঁদাবাজির অভিযোগ উঠেছে থানা-পুলিশের বিরুদ্ধে, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা বিট পুলিশের নাম ভাঙ্গিয়ে চোরাকারবারিদের কাছ থেকে দৈনিক লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে আসছে পুলিশের লাইনম্যান নামে একটি চাঁদাবাজ চক্র।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান,পুলিশ বিজিবি এবং সন্ত্রাসীদের যৌথ সহযোগিতায় প্রতিদিন কোটি কোটি টাকার মাদক সহ্ চোরাই পথে আসছে ভারতীয় পণ্য।
চোরাচালান প্রতিরোধে থানা-পুলিশ আর বিজিবির তৎপরতা যেনো ধরি মাছ না-ছুই পানি।

এদিকে ৪৮বিজিবির সিও এর সাথে যোগাযোগ করা হলে এসব বিষয়ে তিনি বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন,
পুলিশের নামে চোরাচালান থেকে চাঁদা আদায়ের বিষয়ে থানায় গেলে ওসি ছুটিতে রয়েছেন বলে জানা যায়,
এবং নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন এসআই বলেন,ওসি স্যার নয় তদন্ত ওসি এসব চোরাচালানের বিষয়ে বেশ ভালো বলতে পারবেন।
তদন্ত ওসি কবির মিয়ার সাথে সাক্ষাতে কথা বলার চেষ্টা করলে তিনি পুলিশ চেকপোস্টে গিয়ে ভারতীয় গরুর ভিডিও করা আজমল নামের এক যুবকের সাথে ঝগড়া করছেন বলে জানা গেছে, চাদাবাজির বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন প্রকার বক্তব্য পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর