1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন: প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২৯১ বার পঠিত
Oplus_16908288

নিউজ ডেস্ক:-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়নবাসীকে ও দেশ- প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউ/পি সদস্য মো: ফারুক আহমেদ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলনের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে খুশি, শান্তি ও মানবিকতার বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো এবং ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই ঈদের প্রকৃত শিক্ষা।

তিনি আরও বলেন, সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের আসল আনন্দ। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। এতে সমাজে মানবিকতা ও সৌহার্দ্য আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, ঈদ আমাদের শিখায় পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং মানবতার কল্যাণে কাজ করতে। তাই তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সমাজের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন—পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। একই সঙ্গে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক মঙ্গল কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর