1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

“খেলাধুলায় ফিরুক তারুণ্য, দূরে থাকুক মাদক”— বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৩০ বার পঠিত
Oplus_16908288

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় লামা শ্যামপুর ক্রীড়া সংঘের আয়োজনে জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধনী ম্যাচ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় লামা শ্যামপুর ডিমাউলি মাঠ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াসের পরিচালনায় ও   অত্র ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“খেলাধুলায় ফিরুক তারুণ্য, দূরে থাকুক মাদক”_খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে। তরুণদের মাদক ও অপরাধের পথ থেকে দূরে রাখতে হলে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।” তিনি এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের মাধ্যমে এলাকায় সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য আরও দৃঢ় করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এম. শাহীন আলম। তিনি বলেন, যুবসমাজকে সুস্থ বিনোদনের দিকে ফিরিয়ে আনতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আমির উদ্দিন, নুরুল আলম হারুন, আব্দুর রব, আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হেলাল আহমেদ, এখলাছুর রহমান, দুলাল আহমেদ, জহির উদ্দিন কুটি, ফখরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মাঠজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উদ্বোধনী ম্যাচে বারুতখানা ফাইটার্স বনাম নাইন স্টার জৈন্তা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে বারুতখানা ফাইটার্স বিজয়ী হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর