1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে হরিপুর বাজার থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর থানাধীন ০৫ নং ফতেপুর ইউনিয়নের হরিপুর বাজার এলাকায় স্থানীয় জনতার সহায়তায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  (২৫শে ডিসেম্বর) রাত অনুমান ৩টা ৫৫ মিনিটে  হরিপুর বাজারস্থ হরিপুর হাই স্কুল মার্কেটের সামনে মেসার্স পাঁচ ভাই এন্টারপ্রাইজের পার্শ্ববর্তী খালি জায়গা থেকে স্থানীয় জনগণ প্রথমে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিলসহ মোঃ বিলাল মিয়া (৩৮)—পিতা: মৃত বাচ্চু মিয়া, সাং: মনতৈল, থানা: জুড়ি, জেলা: মৌলভীবাজার এবং ৪৪ পিস ইয়াবাসহ কবির আহমদ (৩২)—পিতা: ছমির উদ্দিন, সাং: চান্দগ্রাম, থানা: বড়লেখা, জেলা: মৌলভীবাজারকে আটক করা হয়।

 

পরে স্থানীয় জনগণ আটককৃত আসামিদের জৈন্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই লিটন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

পুলিশ সূত্র জানায়, আটককৃত আসামি দু’জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী মাদকবিরোধী এ উদ্যোগে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত তৎপরতার প্রশংসা করেন এবং মাদক নির্মূলে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর