1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে সেনাবাহিনী অভিযানে আটককৃত ৪হাজার কেজি মরা গরুর মাংস পুলিশ কনস্টেবল দিপু মাহমুদের

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৪৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এস এম শরীফ, ক্রাইম রিপোর্টার (সিলেট) :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা ৪হাজার কেজি মরা গরুর ফ্রোজেন মাংস ও গাড়ির চালকসহ ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। রহস্য জনক কারণে এই মরা গরুর পাঁচারকারী মুল হোতা পুলিশ কনস্টেবল দিপু মাহমুদ মামলা থেকে দরা সোয়ার বাহিরে।

গোপন সুত্রে  জানাযায়, আটককৃত এই ৪ হাজার কেজি চোরাই মরা গরুর মাংস ময়মনসিংহ হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ কনস্টেবল দিপু মাহমুদের। তাহার নেতৃত্বে রাজধানী ঢাকা যাত্রীবাড়িতে এক কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছিল এই পুলিশ কনস্টেবল দিপু মাহমুদের নেতৃত্বে এই রোড দিয়ে প্রায়ই গরুর মাংস, মদ, ইয়াবা ফেনসিডিল, চোরাই মোটর সাইকেলসহ অনেক ধরনের চোরাই পণ্য প্রতিদিন পাঁচার করছেন। তাহার সাথে সীমান্ত এলাকায় ও ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় রয়েছে একটি চোরাই সেন্টিগ্রেডের বড় একটি টিম। পুলিশ কনস্টেবল দিপু মাহমুদ এখন বিলাসবহুল ভাবে জীবন যাপন করছেন।

উল্লেখ, গত সোমবার (৩০শে জুন) জৈন্তাপুরে সেনাবাহিনী ও থানা পুলিশের অভিযানে ৪হাজার কেজি মরা গরুর মাংস আটক করা হয়। বিকেল ৩:০০ ঘটিকায় ২৭ বীর ইউনিটের একটি টহল টিম তাদের গোয়েন্দা সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে আটককৃত ট্রাক গাড়ি ( ঢাকা মেট্রো – ট ২৪-৬৬০৬) যাহা তল্লাশি চালিয়ে আটক পরবর্তী সময়ে ট্রাকে তল্লাশী চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা ১৬০ কার্টন ফ্রোজেন মাংস জব্দ করে সেনাবাহিনীর টহলটিম। জব্দকৃত আলামত প্রতি কার্টুন ২৫ কেজি মোট ৪ হাজার কেজি মাংস উদ্ধার করা হয়। এ সময় মাংস পাচারের ঘটনায় জড়িত থাকায় ট্রাকের চালক হেলপার সহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

 

আটক হওয়া ব্যাক্তিরা হলেন, জৈন্তাপুর উপজেলার কহাইগড় এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন (৪৫), জৈন্তাপুর চিকনাগোল রামেশ্বর এলাকার যমু দেবনাথের পুত্র সেতু দেবনাথ (৩৫), একই উপজেলার হেমু মুকামপাড়া এলাকার আব্দুস সুবহানের পুত্র আবদুল্লাহ (৩১), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাবারিপুর গ্রামের মৃত মোজাম আকন্দের পুত্র ট্রাকচালক মোঃ রাব্বানী (২৩) , বগুড়া জেলার আকাশতারা গ্রামের মো জাহিদুলের পুত্র হেলপার মোঃ শুভ (১৬) । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ভারত থেকে অবৈধ পথে আসা মাংসগুলো রাজধানী ঢাকা যাত্রাবাড়ীতে এক কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছিলো।

এবিষয়ে পুলিশ কনস্টেবল দিপু মাহমুদের মোবাইল নাম্বার সংগ্রহ করতে না পারায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

অনুসন্ধানী তথ্যের ভিত্তিতে ২য় পর্বে আসছে আরও বিস্তারিত….

 

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর