1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে  এসএসসি পরিক্ষার্থীর  ওপর হামলা : থানায় মামলা দায়ের গ্রেফতার নেই কোন আসামি

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৮৪ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট)  প্রতিনিধি:-

সিলেটের জৈন্তাপুরে সরকারি গোপাট নিয়ে দ্বন্দ্বের জেরে এক পরিবারের উপর হামলা চালিয়েছে শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহ‘র লোকজন। এতে এসএসসি পরিক্ষার্থী ও নবম শ্রেণির ছাত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গত বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাকের আহমদ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা ( নং ১১ তারিখ ১৭/০৫/২০২৫) দায়ের করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।

আহতরা হলেন- লুৎফুর রহমানের স্ত্রী আছিয়া বেগম (৪৯), লুৎফুর রহমানের মেয়ে এসএসসি পরিক্ষার্থী মনিরা বেগম (১৬) ও নবম শ্রেনীর শিক্ষার্থী সাকেরা বেগম (১৪)।

হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাকেরা বেগমের উপর হামলার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবে বলেও জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে হেমু হাউদপাড়া গ্রামের শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহ‘র পরিবারের সাথে একটি রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলছে। বিবাদীগন দীর্ঘদিন থেকে বাদীগনকে মারপিট করার জন্য সুযোগ খুঁজে।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাকের আহমদের বাড়িতে শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহ‘র লোকজন দেশিও অস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করিয়া অকাট্য ভাষায় গালিগালাজ করিলে বাদীর মা আছিয়া বেগম তাদেরকে বাঁধা দিলে ছলিম উল্লাহ‘র লোকজন তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।

স্থানিয়রা আছিয়া বেগম ও তার ২ মেয়েকে উদ্বার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ছলিম উল্লাহর সাথে কথা হলে তিনি বলেন, সাকের আহমদের বাড়িতে দুই পক্ষের মহিলাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাইদুল্লার ছেলে রাহিম মিয়া এসে আছিয়া বেগম সহ ৩ জনের উপর আক্রমন করে।

এ বিষয়ে বাদী সাকের আহমদ বলেন, আমাদের রাস্তা নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন থেকে। সেই সুযোগে শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহ‘র লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে আমার পরিবারের ওপর হামলা চালায়। এতে আমার মা, বোন সহ ৩ জন গুরুতর আহত হন। এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। আমার পরিবারের উপর হামলা কারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।

থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার মারামারির অভিযোেগ পেয়েছি আমরা ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিষয়টি তদন্ত করে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য সর্বোচ্চ প্রদক্ষেপ নিচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর