1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত
Oplus_131072

নিউজ ডেস্ক:

সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত। দেশটির মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলসের জেলা ম্যাজিস্ট্রেট হেমা নায়েক শুক্রবার এক আদেশে সীমান্তে এই কারফিউ জারি করেন। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

কারফিউ আদেশে বলা হয়, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত তা বলবৎ থাকবে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

শুক্রবার রাতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির তথ্য সমকালকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কারফিউ জারি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে উভয় দেশের সীমান্ত জরিপ চলাকালে বিএসএফকে বাধা দেয় স্থানীয় লোকজন। বাধার কারণে সীমান্ত জরিপ বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে সীমান্তে কারফিউ জারি করা হয়েছে।

কারফিউ জারির আদেশে আরও বলা হয়, কারফিউ সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য হবে। কারফিউ চলাকালে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চলাফেরা, অবৈধ জমায়েত, মিছিল বা অস্ত্র, লাঠি, রড ও পাথরসহ অন্যান্য অস্ত্রোপযোগী বস্তু বহন, গবাদিপশু, চোরাচালান পণ্য, সুপারি, পানের পাতা, শুকনো মাছ, বিড়ি, সিগারেট, চা পাতা ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর