1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা সহ দুইজন আটক

নির্বাহী সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মো: আব্দুল্লাহ,//

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মাদক বিরোধী অভিযানে ইয়াবা, নগত অর্থ সহ দুইজনকে আটক  করা হয়েছে।

আটক হওয়া দুই ব্যাক্তি হলেন, নাসির উদ্দিন (৪৬)। তিনি উপজেলার  হরিপুর গ্রামের মৃত মাহমুদ আলির পুত্র। অপরজন হলেন,মাসুক আহমেদ (২৯)। তিনি উপজেলার লামা শ্যামপুর গ্রামের ইউনুস আলির পুত্র।

হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (২৫শে এপ্রিল) রাত ১২:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানে ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর টিম হরিপুর (মাঝেরটোল) গ্রাম থেকে নাসির ও মাসুককে আটক করে।

এ সময় তাদের নিকট হতে ২০১ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন সহ মাদক বিক্রির নগত ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরে আটক হওয়া দুইজনকে জব্দকৃত আলামত সহ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর