1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩৯ বস্তা ভারতীয় শূটকি মাছ আটক

নির্বাহী সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার পঠিত

মো: আব্দুল্লাহ,//

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের টহলটিমের অভিযানে ৩৯ বস্তা ভারতীয় শুটকি মাছ আটক করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৫শে এপ্রিল)  সকাল ৮:১০ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম ফতেহপুর বাজারের পূর্ব পাশে একটি ডিআই পিকআপ গাড়ী আটক করে। এ সময় গাড়ীর সাথে মালের মালিক কিংবা চালক কাউকে পাওয়া যায় নি।

পরে সেনাবাহিনীর টিম ডিআই গাড়ীটি জব্দ করে সেনাক্যাম্পে নিয়ে আসে। জব্দকৃত শুটকির মধ্যে ৩৭ বস্তায় ১৬৮৮ কেজি চিংড়ি, ১ বস্তায় ৬৭ কেজি ফলি মাছের শুটকি ও অন্য এক বস্তায় ৬৭ কেজি চাপিলা মাছের শুটকি ছিলো।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জব্দকৃত শুটকি,  ডিআই পিকআপ সহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায় জব্দকৃত আলামত সমুহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর