1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পন্য আটক

নির্বাহী সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পঠিত

মোঃ আব্দুল্লাহ//

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় চোরাই কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে উক্ত অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়,বুধবার (১৬ই এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় একটি বাড়ীতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিজিবি।

এ সময় সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো: নুরুল হুদা এবং সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে যৌথ বাহিনী বাড়ীটি থেকে ৩০টি বড় ও মাঝারী আকারের কার্টুন উদ্ধার করে।

পরে উদ্ধার হওয়া কার্টুন গুলো থেকে ভারতীয় পন্য নেভিয়া সফট ক্রিম ৫০ মিলি,সানসাইন ক্রিম,স্কিনব্রাইট ক্রিম ও ক্রপ-জি সহ বিভিন্ন ব্রান্ডের প্রশাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চোরাইপন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা সমপরিমাণ।

আটক হওয়া পন্য সামগ্রিই অভিযান পরবর্তী সময়ে সিলেট ব্যাটালিন ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয় আটক হওয়া পন্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর