1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে সেনাবাহিনীর গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুরে গত ২৬শে মার্চ রাতে হরিপুর বাজারে অবৈধভাবে ভারত থেকে আনা মহিষ জব্দ শেষে সেনাবাহিনীর টহল গাড়ী ফেরার পথে গাড়ীতে চোরাকারবারিদের ঢিল ছুঁড়ে ভাংচুরের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন হরিপুর শিকারখাঁ গ্রামের আবুল হাসনাতের পুত্র মো হাবিবুর রহমান(৫৩(, চান্দঘাট এলাকার জহির উদ্দিনের পুত্র মোহাম্মদ আলি (১৮),হেমু হাউদপাড়া গ্রামের ইদ্রিস আলির পুত্র কুতুব উদ্দিন (৫০), হরিপুর এলাকার ইব্রাহিম আলির পুত্র ইলিয়াস আলি (৫৩), লামা শ্যামপুর গ্রামের সোবানের সোহেল আহমেদ (২৬)।

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ঘটনার পর পর বিগত ২৭ মার্চ রাত ১২: ৩০ ঘটিকায় হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে, সেনাবাহিনী কর্তৃক ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মোট আঠাশ জন লোককে আটক করে। আটকের পর পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেনা হেফাজতে থাকা ২৮ জন লোকের ভাষ্য ছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে সনাক্ত করা হয়।

সব তথ্য সংগ্রহ শেষে ২৯ মার্চ, শনিবার জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

সেনা সূত্রে আরো জানানো হয়, যে ক্যাম্প হতে আটককৃত ২৮ জনের মধ্যে শুধুমাত্র ৫ জন ব্যক্তির সংশ্লিষ্টতা উক্ত ঘটনার সাথে পাওয়া যাওয়ার কারণে তাদেরকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও বাকি ২৩ জনকে মুচলেকা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ভাবে, তাদের নিজ নিজ পরিবার এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান হরিপুরে সেনাবাহিনীর গাড়ী ভাংচুরের ঘটনায় পাঁচজন আসামি সেনাবাহিনী কর্তৃক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন উক্ত ঘটনায় ৭০ জনকে নামীয় এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাত নামীয় আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২১।

তিনি জানান আটককৃত পাঁচজনকে শনিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর