1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বড়লেখায় আবুল হোসেন নুরের পৃষ্টপোষকতায় বৃত্তি পরীক্ষা সম্পন্ন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ

 

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন নুর এর পৃষ্ঠপোষকতায় এবং দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ শনিবার ( ৮ ফেব্রুয়ারি) এম.এ হোসেন নুর বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পরীক্ষা গ্রহন এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষার কনট্রলার আশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ফোরাম দক্ষিণভাগ এর প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুস সাত্তার, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, কলাজুরা আপ্তাব মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, হাজী শামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বেলাল উদ্দিন, মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিব খান, বড়লেখা প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রব, শিক্ষক জাবের হোসেন, জাকির মাসুম, ব্যবসায়ী জহিরুল ইসলাম, শিক্ষানুরাগী এমদাদুল হক প্রমুখ।

২০২৫ সালের ৫৬ জন এস.এস.সি পরীক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম বারের মতো অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় দক্ষিনভাগ উত্তর, দক্ষিনভাগ দক্ষিন এবং সুজানগর ইউনিয়নের মাধ্যমিক স্তরের মোট ১০টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৫ জন ট্যালেন্টপুলে, ১০ জন সাধারণ এবং ৪১ জন শুভেচ্ছা বৃত্তি লাভ করে। পুরস্কার হিসেবে সবাইকে শুভেচ্ছা স্মারক, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

উল্লেখ্য যে বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন নুর বাংলাদেশ থেকে বিবিএ ও এলএলবি সম্পন্ন করে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য যুক্তরাজ্য যান এবং ইউনিভার্সিটি অফ বোল্টন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি এ বৃত্তি আরও বৃহৎ পরিসরে আগামী আয়োজন করতে ইচ্ছুক এবং এ ধরনের মহতি উদ্যোগের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর