1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

ভারতীয় অবৈধ পণ্য বহনকারী পাওয়ার টিলারের চাপায় এক শিশুর মৃত্যু

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজীপুর সীমান্তের চোরাই পথে আসা ভারতীয় কমলা(কেনু)বহনকারী পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান(১২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গোয়াইনঘাট থানাপুলিশ পাওয়ার টিলার সহ্ চালককে গ্রেফতার করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়,প্রতিদিন গোয়াইনঘাট উপজেলার হাজীপুর-প্রতাপপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে আসে ভারতীয় হাজার হাজার ফলবাহী পাওয়ার টিলার।ওপেন চোরাচালানের পণ্য আমদানির সময় শিশুরা প্রতিদিন পাওয়ার টিলারের পিছনে ছুটে বেড়ায়,ফলে প্রতিদিন কোন-নাকোন শিশু আঘাতপ্রাপ্ত হয়।গত বুধবার বিকাল ৪ ঘটিকায় দ্রুতগামী অবৈধ পথে আসা ভারতীয় কমলা বোঝাই একটি পাওয়ার টিলার গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের চা-বাগান হয়ে ইসলামপুর (দুবাগ)
গ্রামের শাহ্ আলম নামক এক ব্যক্তির মুদি দোকানের সামনে আসলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মেহেদী হাসান(১২)কে চাপা দেয়।

পরে স্থানীয়রা মেহেদী হাসানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় তোলপাড় উত্তেজনা বিরাজ করলে সীমান্তের হাজীপুর ও ছোটখেল গ্রামের ফল ব্যবসায়িরা কালোটাকা নিয়ে অপরাধ দমনে মরিয় হয়ে উঠেন।এ ঘটনায় সংশ্লিষ্ট ভারতীয় ফল ব্যবসায়িদের উপর যাতে কোন মামলা না হয়! সে জন্য টাকা আর দালালদের মাধ্যমে নিকটস্থ থানায় তদবির করছেন,ভারতীয় পণ্য পাচারকারী লাইনম্যান আওয়ামিলীগ নেতা আব্দুল্লাহ। তিনি আওয়ামিলীগ সরকারের আমলে থানা-পুলিশের নামে ভারতীয় অবৈধ পণ্য থেকে দৈনিক লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছিলেন, তার বিরুদ্ধে ডজন ডজন নিউজ প্রকাশের পরেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি পুলিশ। বরং সন্ধ্যা নামলে তাকে নিয়ে আড্ডা জনায় পুলিশ।

ভারতীয় পণ্যের মালিকদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা নিয়ে এ ঘটনাকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামিলীগ নেতা আব্দুল্লাহ।

এ বিষয়ে আওয়ামিলীগ নেতা ও পুলিশের লাইনম্যান আব্দুল্লার সাথে যোগাযোগ করলে তিনি তার শশুর বাড়ি কুমিল্লায় আছেন বলে জানিয়ে বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরকার মো.তোফায়েল জানান,চোরাই পথে আসা ভারতীয় অবৈধ ফলবাহী একটি পাওয়ার টিলারের চাপায় মেহেদী হাসান(১২)নামের এক শিশুর মৃত্যু হয়,এ ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়ার টিলারসহ্ চালককে গ্রেফতার করে এবং মৃত শিশুর মরদেহ সিওমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ঘটনায় সংশ্লিষ্ট কেউ রেহাই পাবেন না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর