1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

আর.এম প্রিপারেটরী স্কুলে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব উদযাপন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার আর.এম প্রিপারেটরী স্কুলে পালিত হলো তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) দিনব্যাপী জৈন্তাপুরের ৪নং বাংলা বাজার এলাকায় অবস্থিত আর.এম.প্রিপারেটরী স্কুলের আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ উদযাপিত হয়।

দিনব্যাপী চলমান পিঠা উৎসবে বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় অস্থায়ী ভাবে বিভিন্ন স্টল বসানো হয়। স্টলগুলোতে স্কুলের শিক্ষার্থীরা চিরায়ত বাংলার ঐতিহ্য বাহারী আইটেমের পিঠাপুলির সম্ভার নিয়ে হাজির হন।
এদিকে পিঠা উৎসব চলাকালে স্কুলের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আর এম প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক গিয়াস মিয়া সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা পিঠা উৎসবে অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর