1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২০২১ বন্ধু মহলের  আনন্দ ভ্রমণ সম্পন্ন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৩৭৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মো: আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার (সিলেট):-

“বন্ধুত্ব ভালবাসার এক সীমাহীন বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ, আনন্দঘন উচ্ছ্বাসের মধ্য দিয়ে  সিলেটের জৈন্তাপুরের ঐতিহাসিক স্কুল হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০২১ এর বন্ধু মহলের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ই জানুয়ারি ) সকাল ৭ঘটিকায় হরিপুর বাজারস্থ স্কুল মার্কেট সংলগ্ন থেকে এসএসসি ব্যাচ ২০২১ এর বন্ধু তারেক আহমেদ, আলী আসকর, জাহাঙ্গীর আলম, সুহাগ আহমেদ, আশরাফ আহমেদ’র পরিচালনায় সকল বন্ধুদের সরব উপস্থিতিতে সকাল ৮ঘটিকায় সিলেটের জৈন্তাপুর হরিপুর  থেকে যাত্রা শুরু করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যান  ও অন্যান্য পর্য্যটন কেন্দ্রে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, ফটোসেশন  এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,  হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০২১এর বন্ধু মহলের বন্ধু মোঃ তারেক আহমেদ, আলি আসকর, জাহাঙ্গীর আলম, আশরাফ আহমেদ, শাহ্ মোহাম্মদ আবু তালহা , জসিম উদ্দিন, সহিদ আহমেদ, ইলিয়াস আলি সাজু,আলি আমজাদ, আদনান আহমেদ, শাহাদাত হোসেন, সোহাগ আহমেদ, জয়েদ আহমেদ, সাকিল আহমেদ, মিজান আহমেদ, কাওসার আহমেদ, আমিন আহমেদ, সালমান আহমেদ, সুমন আহমেদ, সুহেব আহমেদ, তোফায়েল আহমেদ, রাহিম আহমেদ, কাওসার আহমেদ,নোমান আহমেদ, মামুন, তানভীর, মোসাহিদ আহমেদ, হাফিজ উল্লা, নোয়েদ আহমেদ, রায়হান, জাকারিয়া, নাইম আহমেদ, লাল মিয়া,মইনুল, জহির আহমেদ, সাকিল আহমেদ, নোমান শিকদার, কাওসার আহমেদ, অজয় সরকার পলাশ, নুর মোহাম্মদ, ইয়ামিন আহমেদ, সিদ্দিক আহমেদ, ইলিয়াস আহমেদ, রাহিম আহমেদ, সহিদ আহমেদ, কাওসার আহমেদ, মামুন মির্জা প্রমুখ।

উক্ত আনন্দভ্রমনে সার্বিক সহযোগিতা করেন ২০২১ ব্যাচের বন্ধু পর্তুগাল প্রবাসী জুয়েল মান্না, সৌদি প্রবাসী ইয়াজ উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এনাম আহমদ, জহির উদ্দিন প্রমুখ।

ভ্রমণে অংশকারী এসএসসি ব্যাচ ২০২১ এর বন্ধু তারেক আহমেদ বলেন, “বন্ধুত্ব ভালবাসার এক সীমাহীন বন্ধন” স্লোগান নিয়ে আমরা হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২১ এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে তৈরি করেছিলাম ফেসবুক ভিক্তিক একটি মেসেঞ্জার ও ওয়াটসপ গ্রুপ। আমরা চাইলেও আমাদের শৈশব কালে ফিরতে পারবো না কিন্তু আমাদের বন্ধুদের সাথে আড্ডা ও ভালবাসা দিয়ে প্রতিটি জীবন আলোকিত করার চেষ্টা করব। আগামীতেও আমাদের বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক শত ব্যস্ততার ভিড়ে সেটা প্রত্যাশা সকলের কাছে।

এই ভ্রমণ শান্তি শৃঙ্খল ভাবে সফল হওয়াতে সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তারেক আহমেদ আরও বলেন, এসএসসি ব্যাচ ২০২১ এর এই আনন্দ ভ্রমণে অনেক বন্ধুরা কর্মব্যস্ততায় ও দূর প্রবাসে থাকার কারণে ভ্রমণে অংশ নিতে পারেন নাই তাই আমরা আগামীদিনে সকল বন্ধুদের সম্মতিক্রমে আরও বড় পরিসরে একটি আনন্দ ভ্রমণের আয়োজন করবো ‘ইনশাআল্লাহ’।

দিনব্যাপী মৌলভীবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্য্যটন পর্যটন এলাকা ( লাউছড়া জাতীয় উদ্যান , বদ্যভূমি, শ্রীমঙ্গল চা বাগান) পরিদর্শন করে বিকেলে মৌলভীবাজার চা বাগান নিজস্ব রান্না করা  খাবার পরিবেশন  শেষে সিলেট জৈন্তাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে হরিপুর এসে আনন্দ ভ্রমনের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর