1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বিশ্বনাথে জনকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি খতনা অনুষ্ঠিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৪৩ বার পঠিত

ফারুক আহমদ,বিশ্বনাথ প্রতিনিধি (সিলেট):

সিলেটের বিশ্বনাথ উপজেলায় জনকল্যাণ সংস্হার উদ্যোগে ফ্রি খতনা কার্যক্রম অনুষ্টিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) পৌর শহরের কালীগঞ্জ বাজারস্থ জনকল্যান উচ্চ বিদ্যালয়ে ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার ২৫ জন গরীব অসহায় শিশুকে ফ্রি খতনা দেয়া হয়েছে। খতনার পর শিশুদেরকে ঔষধসহ প্রয়োজনীয় সবকিছু ফ্রি দেয়া হয়েছে। প্রায় ১৪ বছর ধরে অসহায় শিশুদের মধ্যে ফ্রি খতনা আর ৩০ বছর ধরে তাফসির মাহফিল দিয়ে আসছে সংস্থাটি।

ফ্রি খতনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হাজী আজিজুর রহমান, সংস্থার সভাপতি মাওলানা উবায়েদুর রহমান, সহ সভাপতি মাওলানা ফিরোজ আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, যুগ্ম সম্পাদক তুফায়েল আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল আলী, সদস্য ইউসুফ আলী, আনোয়ার আলী।
খতনার শুরুতে দোয়া পরিচালনা করেন মাওলানা ফিরোজ আলী। পরে শিশু ও অভিভাবকদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর