1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

সিলেট তামাবিল জাফলং মহাসড়ক জৈন্তাপুর উপজেলার উমনপুর সংলগ্ন এলাকায় জাফলং গামী গেইটলক সার্ভিস বাসের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ই জানুয়ারি) দুপুর ১২টায় রুমেল আহমদ তার এক সহপাঠী কে নিয়ে মোটর সাইকেল
(কুমিল্লা-ল-১৪-০২৯৬) যোগ বাড়ি ফেরার পথে চিকনাগুল উমনপুর টার্নিং পয়েন্ট এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী গেইটলক সার্ভিস বাস তাদেরকে চাপা দিলে দূর্ঘটনার স্বীকার হয় মোট্টর সাইকেল আরোহীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে যাওয়ার পথে রুমেল আহমদ মারা যায়। নিহত যুবকের নাম রুমেল আহমেদ (২৩) সে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদ এর ছেলে। আহত অপর আরেকজনের পরিচয় জানা যায়নি।

এঘটনায় স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা সাধারণ বাস ও গেইটলক সার্ভিসের বাস চলাচল বন্ধ করে রাখেন।

তামাবিল হাইওয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর