
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে হাসপাতালে সমাজসেবা কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে শালিক রুমাইয়া’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিলানির পরিচালনায় উপজেলা পর্যায়ে হাসপাতালে সমাজসেবা কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক সেমিনারে সমাজসেবা কার্যক্রমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক রফিকুল হক। নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ আজিজুল হক খোকন, শিক্ষা কর্মকর্তা জুলহাস মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়ন নার্স খাদিজা খাতুন প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা শরিফ উদ্দিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফেরীঘাট পল্লী উন্নয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, ইউপি সদস্য মোঃ সেলিম আহমদ, আখলাকুল আম্বিয়া।
সেমিনারে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, সমাজসেবা অধিদপ্তর ৫৪টি কার্যক্রম বাস্তবায়ন নিয়ে কাজ করছে। এছাড়া রোগী কল্যাণ সংস্থার মাধ্যমে ৪৭০টি উপজেলা রোগীদের সহায়তা দিয়ে আসছে। আগামী দিনে একই ধারা অব্যাহত থাকবেন। এজন্য সঠিক রোগীরা সেবা পায় সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।