1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন পালিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩০২ বার পঠিত

জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে সকাল সন্ধ্যা গণঅনশন পালন করেন।

শনিবার (২২ অক্টোবর) সকাল হতে জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন পালন করা হয়।

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে তারা গণঅনশন পালন করে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি যাদবময় বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলাল চৌধুরীর পরিচালনায় গনঅনশনে বক্তব্য রাখেন- সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সুনীল দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সহ সভাপতি ধীরু দেবনাথ, সহ সভাপতি লেবানন খাসিয়া, সহ সভাপতি নিবারণ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সেবক পাল, জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, নিজপাট ইউনিয়ন শাখার সভাপতি অমূল্য চরণ পাল, জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি ধন বিশ্বাস, দরবস্ত ইউনিয়ন শাখার সভাপতি অধির চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর