1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বৃহত্তর জৈন্তায় বজ্রপাতে ঝরলো ৫ প্রাণ

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

মো: আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার (সিলেট):

সিলেটের বৃহত্তর জৈন্তায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।

গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের পর শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে সিলেটে শুরু হয় প্রচন্ড ঝড়- বৃষ্টি । ফলে জনজীবনে ফিরে আসে স্বস্তি। ঝড় -বৃষ্টি চলাকালে বজ্রপাতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুইজন, কানাইঘাট উপজেলায় দুইজন ও গোয়াইনঘাট উপজেলায় একজনের মৃত্যু হয়।

জানাযায়, জৈন্তাপুর উপজেলায় দুপুর ১২ ঘটিকায় ২নং জৈন্তাপুর ইউনিয়নের একই এলাকায় পৃথক স্থানে দুইজনের মৃত্যু।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহীদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আকাশে কালো করে বজ্রবৃষ্টি শুরু হয়। একইসাথে কয়েকদফা তীব্র বজ্রপাত। এ সময় আকস্মিক বৃষ্টি শুরু হলে নিহত নাহীদ বাড়ি অভিমুখে রওয়ানা দিলে পথিমধ্যে ওয়াপদা বেড়ীবাঁধ-সংলগ্ন রাস্তার ওপর সে বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। পার্শবর্তী এলাকার আব্দুল মান্নন মনই পেশায় অটোরিকশাচালক তিনি আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন দেখে তার রিকশা বন্ধ করে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন।

একইদিনে, কানাইঘাট উপজেলায় বিকেল ৪ঘটিকায় কানাইঘাট পৌরসভা ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে বজ্রপাতে পৃথক স্থানে দুইজনের মৃত্যু।

নিহতরা হলেন, কানাইঘাট পৌরসভার উত্তর দলইমাটি (খেলুরবন্দ) গ্রামের তোতা মিয়ার ছেলে নুর উদ্দিনসহ (৬০), একই উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটিহাওর গ্রামের জমশেদ আলীর ছেলে কালা মিয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানাযায়, নিহত নুর উদ্দিনসহ তার গ্রামের কয়েকজন মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান নুর উদ্দিন। এসময় নুর উদ্দিনের সাথে থাকা আরো ৪ জন বজ্রপাতের আঘাতে জলসে গিয়ে আহত হন। তাদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অপরদিকে, নিহত জমশেদ আলী বিকেল ৫টার দিকে গ্রামের ক্ষেতের মাঠে তিনি ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করছিলেন হঠাৎ বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন।

গোয়াইনঘাট উপজেলায় বিকেল ২ঘটিকায় মধ্য জাফলং ইউনিয়নে বজ্রপাতে একজনের মৃত্যু।

মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী রোকশানা বেগম (৪৭) দুপুরে তাহার গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশে যান ঘাস নিয়ে বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে আঘাত প্রাপ্ত হন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর