1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে দীর্ঘ দেড়যুগও যে রাস্তায় উন্নয়নের ছোয়া লাগেনি! সেই রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করলেন রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আব্দুল গফফার চৌধুরী খসরু’র অর্থায়নে রাস্তা সংস্কার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট)
উপজেলার দরবস্ত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ মহল্লার বীর মুক্তিযোদ্ধা হাজী জালাল উদ্দীন স্মরণী রাস্তা মাটি ভরাট এর কাজ শুরু করা হয়। রাস্তা টি দিয়ে এই গ্রামের অসংখ্য মানুষসহ বিশেষ করে ফাতিমা তুজ জাহরা (রা:) মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করেন।

স্থানীয় সমাজসেবী গোলাম কিবরিয়া বলেন, উন্নয়নবঞ্চিত এ রাস্তায় এলাকাবাসী নানা দুর্ভোগে পার করেন। ১ কিলোমিটার এ রাস্তাটি সারাবছরই থাকে প্রায় চলাচল অনুপযোগী। একজন বীর মুক্তিযোদ্ধার নামের রাস্তাটি দীর্ঘ ১৮ বছর ধরে উন্নয়ন বঞ্চিত যদিও অনেকর দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে ২৫০ ফিট ইট সলিং কাজ হয়। এখনো অবশিষ্ট রয়েছে ৬৫০ ফুট। এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের এলাকার প্রবাসী খসরু ভাই সহযোগিতার হাত বাড়িয়েছেন। তার অর্থায়নে রাস্তায় প্রাথমিকভাবে চলাচলের জন্য মাটিভরাট করা হয়েছে। সেজন্য এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত অবহেলিত সড়কটি এলাকা বাসির নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে প্রবাসীর এমন মহতি সহযোগিতায় অন্যান্য প্রবাসীরাও অনুপ্রাণিত হবেন। এছাড়াও বাকি রাস্তা গুলা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর