1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে সঙ্ঘবদ্ধ লুটপাটের পর ডাকাতি শুণ্য পুলিশ স্টেশন।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শুরু হয় তুমুল উত্তেজনা ও ভাংচুর।

গত ০৫ই আগস্ট বিকেল ৪ ঘটিকার সময় উপজেলার সাধারণ জনতা ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে সরকার পতনের আনন্দ মিছিল নিয়ে উপজেলা ঘেরাও করেন,পরে গোয়াইনঘাট পুলিশ স্টেশনে এসে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুলিশ স্টেশনের গেইট ও দেয়াল টপকিয়ে স্টেশনের ভিতর ঢুকে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করেন ক্ষুব্দ জনতা। পরে পুলিশের ব্যবহৃত সরকারি তিনটি ভ্যান গাড়ি, মালিকানাধীন ২০টি মোটরসাইকেলসহ্ বিভিন্ন অপরাধে জব্দকৃত আনুমানিক ৭০টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।এ সময় জব্দকৃত আনুমানিক ১৫শ বস্তা ভারতীয় চিনি,৫০বস্তা পিঁয়াজ,পুলিশের মেস থেকে ফ্রিজ, দা,প্রয়োজনীয় হাঁড়িপাতিলও নিয়ে যায় তারা।পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এর পর ৬ই আগস্ট রাত আনুমানিক ১টার দিকে একটি ডাকাত দল পুলিশ স্টেশনে প্রবেশ করে জব্দকৃত মোবাইফোন সহ্ আমদানি নিষিদ্ধ কয়েক লক্ষ টাকার পণ্য লুট করে।এসময় এসআই কক্ষ ও এএসআই কক্ষ থেকে প্রয়োজনীয় ল্যাপটপ সহ্ আরো বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।এ ঘটনার পর পুলিশ শুণ্য অবস্থায় পরিত্যক্ত গোয়াইনঘাট পুলিশ স্টেশন।এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ফাঁকা পড়ে আছে এই স্টেশনটি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর