1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

কানাইঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে মারামারির : অভিযোগ

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

কানাইঘাট উপজেলা সংবাদদাতা:
সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলার বড়দেশ বাজার ও বড়দেশ দক্ষিণ এলাকায় একাধিক হাইড্রলিক ড্রেজার দিয়ে বালু ঊত্তোলনের ফলে নদী ভাঙ্গনে অত্র এলাকা ও বাজারসহ বিস্তর এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে রোববার (৭ জুলাই) উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।

ঘটনার জের ধরে অবৈধ বালু উত্তোলনকারীদের কিছু লাঠিয়াল বাহিনীর হামলায় উপজেলার নিজ বড়দেশ গ্রামের শরীফ আহমদ (২৭) নামে এক যুবক কে বড়দেশ বাজারে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়েছে ।

ঘটনাটি বেলা ২ ঘটিকার সময় বড়দেশ বাজারে শাকিল আহমদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে হামলায় আহত শরীফ আহমদ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

পরে শরীফ আহমদ বাদী হয়ে এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় কানাইঘাট থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন-কানাইঘাট উপজেলার নিজ বড়দেশ গ্রামের টাকায় কেনা লাঠিয়াল বাহিনী বশির উদ্দিনের পুত্র শরীফ উদ্দিন ও মুসলিম উদ্দিন এবং একই গ্রমের মৃত নছিরুল হকের পুত্র রাসেল আহমদ।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সরদার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন-প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর