1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও সিলেট জেলার সকল সাংবাদিকদের মান ক্ষুন্ন করার বিরুদ্ধে অভিযোগ !

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৫৬০ বার পঠিত

অঞ্জনা তালুকদার, ক্রাই-রিপোর্টার(সিলেট):

সিলেটের গোয়ানঘাট উপজেলায় সাংবাদিক পরিচয়দানকারী মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও সিলেটের সকল সাংবাদিকদের মান ক্ষুন্ন করার বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকার সচেতন মহল। এই প্রতারক সাংবাদিকের নাম হুমায়ূন আহমেদ বাড়ি ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন এর অষ্টম খণ্ডগ্রামে। মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও সিলেট জেলার সকল সাংবাদিকদের নিয়ে কটাক্ষ করে বলে জেলার সকল সাংবাদিক
এক পাল্লায় আমি হুমায়ুন এক পাল্লায় ওজন করলে আমার ওজন বেশিই হবে। এমন কটাক্ষ করে সিলেট জেলার সাংবাদিকদের মান ক্ষুন্ন করার মতো তার নিজ মুখে স্বীকারউক্তি দুটি ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে
গত ২৮ই মার্চ ২৪ ইং যা রিতীমতো ভাইরাল হলে বিষয়টি সকল মহলে আলোচনার সৃষ্টি হয়।

ভিডিও দু’টি বিশ্লেষণ করলে দেখা যায়, মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে নিজের ছবি এডিট করে বসিয়ে তা বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন থেকেই প্রতারণার ফাঁদ তৈরি করে মানুষকে আতঙ্কিত করে আসছে এই নামধারী সাংবাদিক হুমায়ুন আহমেদ। এবিষয়টি শিক্ষিত সমাজকে রিতীমত হেয় করার শামিল, এনিয়ে ইংরেজি দৈনিক দি-ডেইলি পিপলস লাইফ পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি: মোঃ আইয়ুব আলী, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে বৃহত জনস্বার্থে বাদী হয়ে অভিযোগ করেন। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এডিট করে বসিয়ে প্রতারণা এবং সিলেট জেলার সকল সাংবাদিকদের নিয়ে কটাক্ষ করার দায়ে ৩১-০৪-২৪ ইং সোমবার গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য পদ থেকে তাকে সাময়িক স্থগিত ঘোষণা করে গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। এবিষয়ে গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন বলেন হুমায়ুন আহমেদ দীর্ঘদিন ধরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবির সাথে ছবি সম্বলিত করে বিভিন্ন মানুষকে আতঙ্কিত করে প্রতারণা করে আসছে এমন দু’টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রেসক্লাবে জরুরি সভার মাধ্যমে হুমায়ুন আহমেদ কে সদস্য পদ সামরিক স্থগিত ঘোষণা করা হয়।

জনস্বার্থে বাদি হয়ে ইংরেজি দৈনিক দি-ডেইলি পিপলস লাইফ পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি: মোঃ আইয়ুব আলী, জানান হুমায়ুন আহমেদ নিজেকে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে সুবিধা ভোগ করে আসছে। এবং গত ২৮ই মার্চ ০৩-২৪ ইং দু’টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিতীমত ভাইরাল হয়।
যা শিক্ষিতমহলে নানা প্রশ্নের সৃষ্টি দেখা দিয়েছে তিনি আরো বলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করি খুব শিগগিরই সঠিক তদন্ত সাপেক্ষে এই প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন।
সুত্র: বিডি নিউজ ২৪

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর