1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

নিম্ন আয়ের শ্রমিকের মেয়ের বিয়েতে নিসচা বড়লেখা শাখার আর্থিক অনুদান প্রদান

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৩ বার পঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে নিম্ন আয়ের শ্রমিক মস্তুই মিয়ার মেয়ের বিয়েতে নগদ আর্থিক অনুদান দিয়ে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে মস্তুই মিয়ার নিকট নগদ আর্থিক অনুদান প্রদান করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য অসীম কর।

এসময় উপস্থিত ছিলেন শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জিল্লুর রহমান ও মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ।

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রতিনিয়ত মানবিক কল্যাণে অব্যাহত রয়েছে। এছাড়াও দেশের প্রাকৃতিক দূর্যোগের ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরী হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। সকলের আন্তরিক সহযোগিতায় নিসচা আজ গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর