1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাট কলেজে অধ্যাপক শামীম আহমদের অবসরকালীন বিদায় সংবর্ধনা

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১২৯ বার পঠিত

তানজিল হোসেন,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শামীম আহমদের
অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজের বাংলা বিভাগের উদ্যোগে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা বেগম। প্রভাষক ঋতু রাণী দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত শাহজালাল রহ. ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামরুন নাহার লিপি, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি সহকারী অধ্যাপক ফারুক আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক পুলক রঞ্জন চৌধুরী, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, মাসুক আহমদ, মন্তাজ আলী, তানজিল হোসেন, বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র সামছুল ইসলাম, আলানুর, জাকির, ২য় বর্ষের ছাত্র সুলতান আহমদ, ১ম বর্ষের ছাত্র মো. সাঈদ ও একাদশ শ্রেণির ছাত্র আকিব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর