1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আলাউদ্দিন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৬ বার পঠিত

মো: আব্দুল্লাহ: সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আলাউদ্দিন।

গত(০১লা ফেব্রুয়ারি)বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে তাঁকে তৃতীয় বারের মত পুনরায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেন।

গত(২৯ই জানুয়ারি)সোমবার ৫নং ফতেপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এর তত্ত্বাবধানে নির্বাচনে অভিভাবকগন স্বতঃফুর্ত ভাবে অংশগ্রহন করেন। নির্বাচনে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন ০৭জন পুরুষ ০১জন মহিলা । এতে মো: আব্দুল খালিক, আলহাজ্ব আলাউদ্দিন, এ বি এম এনায়েত হোসাইন জুয়েল,মো: জাকারিয়া ভোটে নির্বাচিত হন। এতে মহিলা অভিভাবক সদস্য হালিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তাঁকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে হরিপুর শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির (২০০০-২০১৩ইং) সাল পর্যন্ত সহ-সভাপতি ও (২০১৩-২০২৩ইং) সাল পর্যন্ত সভাপতি ও হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে ( ২০০৩- ২০২৪ইং) সাল পর্যন্ত টানা ২১ বছর অভিভাবক সদস্য ও তিনবারের সভাপতি নির্বাচিত করায় উক্ত বিদ্যালয়ের সকল অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী সংশ্লিষ্ট সকলের কাছে চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতির দ্বায়িত্ব দিয়েছেন তাই আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আমি উক্ত বিদ্যালয়ের উন্নতি ও শিক্ষার মান উন্নয়ন করতে চাই। এ জন্য ম্যানেজিং কমিটি,ছাত্র- শিক্ষক, অভিভাবক ও এলাকার জনগনের সার্বিক সহযোগিতার প্রয়োজন। বিদ্যালয়ের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

আলহাজ্ব আলাউদ্দিন জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) পশ্চিম বালিপাড়া গ্রামের মরহুম হাফিজ রিয়াছত আলীর মেজো ছেলে। তাঁর ছোট ভাই মো: জালাল উদ্দীন হরিপুর শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি। আলহাজ্ব আলাউদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় ও তত্ত্বাবধানে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার ব্যাপক মানোন্নয়ন হয়েছে। যার ফলে এলাকাবাসী শ্রদ্ধা,ভালোবাসা ও কৃতজ্ঞ চিত্তে বার বার এ পরিবারের সদস্যদের উপর বিদ্যালয়ের দ্বায়িত্ব অপর্ণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর