1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৫ই জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহণ শেষে বিকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ, সহকারী শিক্ষক জুবায়ের মোহাম্মদ সেরদীল হোসেন, গোলজার আহমেদ, দীপক চন্দ্র দে এর যৌথ পরিচালনায় ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালের প্রাক্তন ছাত্র জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম.এ, স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার।

এসময় উপস্থিত ছিলেন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মুহিবুল হক মুহিব, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমেদ, সাবেক ইউ/পি চেয়ারম্যান আব্দুল মতিন, খাজার মুকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, রমজান রূপজান বাগেরখাল স্কুল এন্ড একাডেমির প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালের সাবেক সিনিয়র শিক্ষক ফয়জুল হক প্রমুখ।

এসময় এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও আসন্ন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদপ্রার্থী আব্দুল খালিক মহালদার, হযরত শাহ্জালাল (রহ.) ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য ও অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদপ্রার্থী রফিক আহমেদ, ৫নং ফতেপুর ই/উ সদস্য ও অত্র বিদ্যালের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন মেম্বার, সাবেক ইউ/পি সদস্য ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন মেম্বার, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ফখরুল ইসলাম, আসন্ন নির্বাচনে অভিভাবক সদস্য পদপ্রার্থী এনায়েত হোসেন জুয়েল, জাকারিয়া লাদেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার,সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন, সহকারী শিক্ষক মুবাশ্শির আলী, দেওয়ান আল কাইজার চৌধুরী, কাছিম আলী, সহকারী শিক্ষিকা সুফিয়া আক্তার, অর্চনা চক্রবর্তী,শিরিনা আক্তার, সমছুন্নাহার, রাবিয়া আক্তার, অত্র বিদ্যালয়ের প্রক্তান ছাত্র ফারুক আহমেদ, জাকারিয়া মাহমুদ, আমির উদ্দিন, বশির উদ্দিন, সেলিম আহমেদ, শামীম আহমেদ, ইফজাল হোসেন, ইব্রাহিম আলী, সমছুর উদ্দিন, বিলাল আহমেদ, আল আমিন, হেলাল উদ্দিন, এম শাহীন আলম, মনিরুজ্জামান মনির, মো: সুহেব আহমেদ, শাহ্ মোহাম্মদ কিবরিয়া, শাকিল আহমেদ, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, জামাল আহমেদ, তারেক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্যের পাশাপাশি বিদ্যালেয় কোমলমতি শিক্ষার্থীদের দেশাত্মবোধক গানের তালে তালে ডিসপ্লে পদর্শিত হয় অনুষ্ঠানের শেষের দিকে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর