1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

কোম্পানীগঞ্জে বিজিবির সাথে চোরাকারবারিদের সংঘর্ষ।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাইপথে আসা ভারতীয় চিনি আটককে কেন্দ্র করে ৪৮ ব্যটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার(২১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী ১২৫৫ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিনধরে ভারতীয় মাদক-চিনি,মোটরসাইকেল,পেয়াজ,শাড়ী লেহেঙ্গা, কসমেটিকস পাচারের বরমসিদ্ধিপুর চোরাকারবারিদের একটি নিরাপদ রোড। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে বরমসিদ্ধিপুর গ্রামের সাদ আলীর ছেলে তৈয়ব আলী ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে দুলাল আহমদের একটি টিম প্রতিদিনের ন্যায় ভারতীয় মাদক ও চিনি আনতে ভারতে প্রবেশ করে। এক পর্যায়ে বিজিবি সদস্যরা চিনি আটক করতে যায়। ওৎপেতে থাকা টহল টিম তাদেরকে হানা দিলে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। সাথে সাথে বিজিবি ফাঁকা গুলি করলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

খবর পেয়ে সকালে সিলেট ৪৮ বিজিবির সিও মুনতাছির মামুন ঘটনাস্থল পরিদর্শনে যান।

এ বিষয়ে জানতে উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার আব্দুল ওয়াহাবের মুঠোফোনে যোগাযোগ করা হলে একটু পরে বিষয়টি সম্পর্কে জানাবেন বলে ফোন রেখে দেন।

সিলেটের ৪৮ বিজিবির সিও মুনতাসীর মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন তুলেন নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর জানান, চোরাকারবারিদের সাথে বিজিবির সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। বিজিবির কমান্ডার এ ঘটনায় থানায় অভিযোগ নিয়ে আসছেন। তাদের অভিযোগ আমলে নিয়ে জড়িতদের ধরতে অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর