
সংবাদ দাতা আব্দুল বাছির: গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের পশ্চিম কালিনগরের বাসিন্দা লুৎফুর মিয়া(৫৫)কে দা দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। লুৎফুর মিয়া(৫৫) সিলেট জেলার ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃনং চট্র ২১৫৯ এর অন্তর্ভুক্ত গোয়াইনঘাট উত্তরপূর্ব জাফলং আঞ্চলিক উপ-কমিটির প্রবীণ সদস্য।
সোমবার সকাল ১০ঘটিকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের অন্তর্গত আসামপাড়া হাওরে আহত লুৎফুর মিয়ার শশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়,বিবাদীগণ উশৃংখল দাঙ্গাবাজ ও আইন অমান্যকারী লোকজন হওয়ায় অভিযোগের বাদী আহত লুৎফুর মিয়া’র বৃদ্ধ শাশুড়ীকে অহেতুক কথাবার্তা নিয়ে গালমন্দ করে আসছেন।বৃদ্ধ শাশুড়ী উজালা বেগম প্রতিবেশিদের অত্যাচার নিরবে সহ্য করে আসছিলেন। আজ সোমবার সকাল ১০ ঘটিকায় বৃদ্ধ শাশুড়ী উজালা বেগমকে একাকী অবস্থায় পাইয়া অহেতুক গালমন্দ করতে থাকেন,উজালা বেগম এহেন কর্মকান্ডের বিষয়ে জিগ্যেস করিলে অভিযোগে উল্লেখিত বিবাদীগণ তাকে দেশীয় অস্ত্র দা,লাঠি,রডের পাইপ দিয়ে এলোপাতাড়ি মারপিট করে মাথায় ও শরীরে ছেঁচা ফুলা জখম করে।
ঘটনার সংবাদ পেয়ে অভিযোগের বাদী আহত লুৎফুর মিয়া ও তার স্ত্রী হাসিনা বেগম ঘটনাস্থলে গেলে অভিযোগে উল্লেখিত বিবাদীগণ লুৎফুর মিয়া(৫৫)কে প্রাণে হত্যার উদ্দেশে দা দিয়ে মাথায় স্বজোরে কুপ মেরে মাথায় রক্তাক্ত জখম করিলে লুৎফুর মিয়া মাটিতে লুটে পড়েন।পরে স্বামীকে বাঁচাতে তার স্ত্রী হাসিনা বেগম দৌড়ে এগিয়ে আসলে অভিযোগে উল্লেখিত বিবাদীগণ তার গলায় লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার নাক ও গলা থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহতদের সুর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
পরবর্তী বিবাদীগণ এই ঘটনায় থানায় মামলামকদ্দমা কিংবা কোন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করিলে তাঁদের প্রাণে হত্যার হুমকি প্রদান করেন।
দুর্বৃত্তদের হামলায় আহত লুৎফুর মিয়াকে দেখতে যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ছবেদ মিয়া,সহ-সভাপতি মিরাজ উদ্দিন, ও সামাজিক সংগঠন সংশ্লিষ্ট মো.রুবেল মিয়া,আব্দুল বাছির সহ্ সংগঠনের নেতারা।পরে এঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের দাবি জানান।