1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটের গরু চোরদের গ্যাংলিডার কামরুল গ্রেফতার এলাকাজুড়ে মিষ্টি বিতরণ।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পঠিত

ডাক ডেস্ক:সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে কুখ্যাত গরু চোরদের সর্দার চোর কামরুল ইসলাম(৩০)কে গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেফতারি অভিযান চলাকালীন গরু চোর কামরুল ও তার পরিবারের লোকজন চড়াও হয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় এসআই কামাল হোসেনসহ ৯ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে এসআই কামালসহ দুইজন গুরুতর জখম হন। কামরুলসহ তার পরিবারের লোকজনের হামলা থেকে বাঁচতে পুলিশ আত্মরক্ষার্থে কামরুলের পায়ে ১ রাউন্ড গুলি চালিয়ে কামরুলকে আটক করে।এ সময় কামরুলের ঘর থেকে পুলিশ ১টি ধারালো রাম দা,১টি তরবারি, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

পরে পুলিশ গরু চোর গ্যাং লিডার কামরুল, তার মা জুলেখা বেগম, বোন রুনা আক্তার ও ফুফাতো ভাই আবদুল বাসিতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিকে, গোয়াইনঘাটের কুখ্যাত গরু চোর কামরুলকে গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা ও আশপাশে মিষ্টি বিতরণ করে স্থানীয় সচেতন মহল।কামরুল কে গ্রেফতারে সক্ষম হওয়ায় কেউ কেউ পুলিশকেও ধন্যবাদ জানান।

জানা যায়,গ্রেফতারকৃত কুখ্যাত গরু চোর গ্যাং লিডার কামরুল সতি গ্রামের ইছরাক আলী কালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালানসহ ৯টি মামলা বিচারাধীন রয়েছে এবং ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলো।পালিয়ে থেকে সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্রতিরাতে গোয়াইনঘাট জুড়ে কৃষকের গরু মহিষ চুরি, সড়কের উপর চলাচলকারী যানবাহন থেকে মালামাল ছিনতাই, ডাকাতি করে আসতো এবং মুক্তিপনের মাধ্যমে তা ফিরিয়ে দিতো।অপরাধী কামরুল ও তার পরিবারের জড়িত অপরাপরদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় অস্ত্র ও পুলিশ এসল্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৪ ও ২৫। তারিখ ৩০/১২/২০২৩ ইং।

গোয়াইনঘাটের কুখ্যাত গরু চোর সর্দার কামরুলকে গ্রেফতার করায় থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম শনিবার গরু চোর গ্যাং লিডার কামরুলের গ্রেফতারের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের অভিযানের বর্ণণা দিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভুক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে পুলিশ সব সময় সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি অভিযানিক দল শুক্রবার (২৯ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়াইনঘাট থানাধীন লেঙ্গুড়া ইউনিয়নের অন্তর্গত সতি এলাকায় অভিযান চালিয়ে আসামী কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এই কুখ্যাত অরাধীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালানসহ মোট ০৯টি মামলা আদালতে বিচারাধীন৷ রয়েছে এবং ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়েও দীর্ঘদিন থেকে সে পালিয়ে বেড়িয়ে আসছিলো। অপরাধী কামরুলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসময় থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর