1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

কনস্টেবলের বন্দুক মিস ফায়ারে চা বিক্রেতা আহত:বরখাস্ত কনস্টেবল।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

ডাক ডেস্ক:ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকায় নুরুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবলের বন্দুক থেকে মিস ফায়ারে মনির মাহমুদ (৪৫) নামের এক চা দোকানি আহত হন।গুলিবিদ্ধ মনির মাহমুদ রাজাপুর উপজেলার উত্তর তারাবুনীয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নুরুল ইসলামকে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে তারাবুনিয়া বাজারে এ ঘটনাটি ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায়।

চায়ের দোকানি মনির বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, লেবুবুনিয়া বাজারে শনিবার রাতে টহলের সময় অটোরিকশায় উঠতে গিয়ে হঠাৎ করে কনস্টেবল নুরুল ইসলামের বন্দুক থেকে একটি মিসফায়ার হয়। এ সময় ওই গুলিতে রাস্তার পাশের চা দোকানির পায়ে আঘাত লাগে।পরে তাকে তাৎক্ষণিক পুলিশের পক্ষ থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মনির শঙ্কামুক্ত আছেন।

চিকিৎসাধীন গুলিবিদ্ধ মনির বলেন, রাত সাড়ে ১২টার পর থানা পুলিশ টহলে আসেন। তখন আমি দোকানে চা বানাচ্ছিলাম। হঠাৎ কনস্টেবল নূরুল ইসলামের হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়। গুলি আমার পায়ে লাগে। দোকানের চায়ের কেতলি দুমড়ে মুচড়ে যায়। তারপর পুলিশের লোকেরাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। তবে এখন দোকান বন্ধ থাকায় আমার পরিবার আর্থিক সংকটে পড়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নুরুল ইসলামের মতামত পাওয়া যায়নি। ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল জানান, এ ঘটনায় নুরুল ইসলাম নামে ওই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চায়ের দোকানি মনিরের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর রাখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর