1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে জুয়াখেলার সরঞ্জাম সহ্ ৫ জুয়াড়ি গ্রেফতার।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

রহিম উদ্দিন গোয়াইনঘাট:সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে জুয়াখেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়ীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার ৩নং পুর্ব জাফলং ইউনিয়নের বাবুলের জুম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবীর ও এএসআই সাদ্দাম হোসেন উপজেলার জাফলং বাবুলের জুম এলাকায় অভিযান পরিচালনা করে সুলেমান মিয়া চেয়ারম্যানের চায়ের স্টল থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে আটক করেন।

ধৃত জুয়াড়িরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রমজান মিয়ার ছেলে শাহিনুর মিয়া, একই উপজেলার মৃত নুরুল হকের ছেলে হেলু মিয়া, মৃত আব্দুল মালিকের ছেলে জিয়াউল হক, মৃত নুর হোসেনের ছেলে আবু তাহের ও গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের রহম আলীর ছেলে শাহজাহান মিয়া।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম শ্রাবন জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে আটকের কথা স্বীকার করে বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের আভিযানিক দল এসব অপরাধীকে জাফলং থেকে গ্রেফতারে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে জোয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর