1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে ৭৫ বোতল ভারতীয় মদ সহ্ একটি সিএনজি আটক।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

ডাক ডেস্ক:সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ কর্তৃক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৭৫ বোতল বিদেশি মদ সহ একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার আলুবাগান এলাকায় অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

এসময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আলুবাগান এলাকায় অবস্থানকালে সিএনজি চালিত অটোরিকশাটি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিকটস্থ চা বাগানের ভিতরে প্রবেশ করে।

পুলিশ এসময় সিএনজি অটোরিকশাটিকে ধাওয়া করলে চা বাগানের ভিতরে প্রবেশ করে সিএনজি ফেলে দুই মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়।

পুলিশ পরে সিএনজিটি (সিলেট -থ ১২-৯৩৬৭) উদ্বার করে থানায় নিয়ে আসে এবং সিএনজিতে থাকা ৭৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদগুলো ভারতীয় Old monk, Signeture, McDowells, Blenders pride, Magic moments ও Royel stag ব্রান্ডের। পুলিশ জানায় আটক করা মদ গুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মত।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসন্ন বড়দিন,ইংরেজি নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে চোরাকারবারীরা মাদক পাচারে সক্রিয়। এমন তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ মাদককের ব্যপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যেকোন মূল্যে এবং সংসদ নির্বাচনের ব্যস্ততম সময়ের মধ্যে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান। ৭৫ বোতল মদ সহ সিএনজি অটোরিকশা আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর