1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান সহ ট্রাক আটক।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

ডাক ডেস্ক: জৈন্তাপুর সীমান্তে শ্রীপুর বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে।এসময় ভারতীয় পন্য বহন কাজে ব্যবহৃত একটি টাটা ট্রাক নং (ঢাকামেট্রাে-ট ২৪-৮৩২১) গাড়ি জব্ধ করা হয়েছে।

৪৮ ব্যাটালিয়ন বিজিবি সিলেট সেক্টর-এর অধীনে শ্রীপুর সীমান্ত ফাড়ির (বিজিবি) সদস্যরা বাংলাদেশ-ভারত সীমান্তের শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের বিভিন্ন পন্য, শাড়ী, লেহেঙ্গা, শাল, সুয়েটার, রুমাল, বডি লোশন, ক্রীম ইত্যাদি পন্য আটক করেন।

১৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপি’র একটি চৌকষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কোটি ৪৪ লক্ষ ৩১ হাজার ৫ শত টাকা মূল্যের ভারতীয় এসব পন্য আটক করতে সক্ষম হয়।

৪৮ বিজিবি সিলেট সেক্টরের অধিনায়ক ভারতীয় অবৈধ পন্য আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন যাবত বিজিবি সীমান্তে চোরাচালান পন্য আটক করতে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন।

গোপন সংবাদ পেয়ে ১৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপি’র একটি চৌকষ টহলদল জৈন্তাপুর উপজেলার রাংপানি ৪নং বাংলা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিপুল পরিমান এসব পন্য আটক করা হয়েছে। এসময় ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা ভারতীয় অবৈধ মালামাল রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর বিজিবির ক্যাম্প এর নায়েক সুবেদার জানান, বিজিবি’র হাতে আটককৃত অবৈধ মালামাল গুলো কাস্টমস অফিসে জমা দেয়া হবে। এসময় চোরাকারবারিদের আশ্রয়দাতা ও বিজিবি ও পুলিশের নামে চাঁদাবাজিতে সংশ্লিষ্ট শহিদ ওরফে(লেপ্টিন)শহিদের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, শহিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নামে চাঁদা আদায়ের সংবাদ পাওয়া যাচ্ছে,চোরাচালানের সাথে সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর