1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতাকে দেশে ফেরাতে পরিবার জিম্মি, বাড়িতে আগুন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ বার পঠিত

সিলেট প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সদস্য বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলামকে দেশে ফিরিয়ে এনে দিতে তার পরিবারের ওপর চাপ সৃষ্টি, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গতকাল রাতে একদল লোক আশরাফুল ইসলামের বাড়িতে গিয়ে ঘরবাড়িতে আগুন দেয়। এসময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিবারের সদস্যদের দাবি, হামলাকারীরা আশরাফুল ইসলামকে দেশে এনে তাদের হাতে তুলে না দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে এবং তার মাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়।

আশরাফুল ইসলাম এর মা বলেন গতকাল ২৫ ফেব্রুয়ারী
রাতে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে এসে আমাকে জিম্মি করে ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য চাপ দেয়। তিনি বলেন বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও কোনো ধরনের আইনি সহযোগিতা পাননি। গত বছরের ৫ আগস্টের পর থেকে কয়েক দফায় তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আশরাফুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং একাধিক হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আইনের আওতায় আনতে পরিবারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এই ঘটনায় সিলেটের পুলিশ সুপার (এসপি) বলেন ,আশরাফুল ইসলাম পুলিশের খাতায় একজন পলাতক আসামি। তাকে গ্রেফতারে পুলিশ প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর