1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা বাস্তবায়ন ও এ বিষয়ে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ই নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জৈন্তাপুর উপজেলা সদরে ঐতিহাসিক ইরাদেবী মিলনায়তন মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।

এ সময় গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের মানুষের মুক্তির পথ ও মৌলিক অধিকার বাস্তবায়নে ৩১ দফার কোন বিকল্প নেই। তৃণমূল নেতৃবৃন্দের এই ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৩০০ আসনের মধ্যে সিংহভাগ আসনে সম্ভাব্য প্রার্থী দের নাম ঘোষণা করা হয়েছে। সিলেট -৪ আসনে এখনোও অপেক্ষমান। তিনি বলেন সিলেট -৪ আসনের অন্তর্ভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জ উপজেলার মানুষের একটাই দাবী, সেটা হলো সংসদ সদস্য প্রার্থী যেন স্হানীয় নেতৃত্ব থেকে মনোনয়ন দেয়া হয়।

তিনি বলেন, আমি হেলাল উদ্দিন আহমেদ জৈন্তা গোয়াইনঘাটের মাটি ও মানুষের সাথে এই জনপদে বেড়ে ওঠা। দীর্ঘদিন এই জনপদের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দের সাথে সুখ দুঃখের ভাগী হয়ে রাজনীতি করে আসছি। এই জনপদের মানুষের চাহিদা ও কল্যাণের কথা বিবেচনা করে আগামীতে মহান জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হতে আপনাদের সকলের সমর্থন চাই।

তিনি আরো বলেন, সিলেট -৪ আসনে খনিজ সম্পদে ভরপুর। আজ লাখ লাখ মেহনতী শ্রমিক পাথর কুয়ারী ও বালু মহাল বন্ধ থাকায় বেকার জীবন যাপন করছে। তিনি বলেন, নির্বাচিত হয়ে এলে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পাথর কুয়ারী ও বালু মহাল গুলো উন্মুক্ত করাই হবে সর্বপ্রথম কাজ।

এরই পাশাপাশি বছরের পর বছর জৈন্তার প্রাকৃতিক গ্যাস জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জবাসীর ঘরে ঘরে পৌঁছে দেয়াই হবে আমার অন্যতম কাজ।

এ সময় গণ সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলি,সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন , মাসুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন,লোকমান উদ্দিন,বাবুল চেয়ারম্যান ও কামাল উদ্দিন।

এ ছাড়াও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন, কুদরত উল্লাহ ভান্ডারী,মুসলিম আলি,হেলাল আহমেদ, হাফিজ মুছব্বির,তারা মিয়া,মছদ্দর আলি আব্দুস শুকুর, হুমায়ন কবির খান,জালাল উদ্দিন ( মেম্বার), ইন্জিনিয়ার ইলিয়াস হোসেন, সোলেমান আহমদ বেড়াই,আব্দুর রকিব মেম্বার।

আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা সাব্বির আহমেদ, দুলাল আহমেদ রায়হান আহমেদ, শুয়েব আহমেদ, রহমত মারুফ সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর