1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবীতে হরিপুরে জমিয়তের গণসমাবেশ অনুষ্ঠিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৪১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: “ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন সময়ের অপরিহার্য দাবী”—এই স্লোগানকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (৪রা নভেম্বর ) বিকাল ৩টায় হরিপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা মঈন উদ্দীন। বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুল ওয়াদুদ ও মাওলানা জাকারিয়া আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,  দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী এবং দারুল উলূম হেমু মাদরাসার মুহতামিম মুফতী জিল্লুর রহমান কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হিলাল আহমদ বলেন,

” ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন সময়ের অপরিহার্য দাবী। এজন্য খোদাভীরু, আল্লাহভীরু ও সৎ জনপ্রতিনিধি নির্বাচন করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সিলেট-৪ আসন আলেম উলামার ঘাঁটি, ইসলামপ্রিয় তাওহিদি জনতার এলাকা হিসেবে সারা দেশে পরিচিত।  তাই এই আসন থেকে একজন আলেম প্রতিনিধি নির্বাচন করা সময়ের দাবি। আমরা আলেম উলামায়ের সমর্থন ও জমিয়ত মনোনীত প্রার্থী হিসেবে এডভোকেট মুহাম্মদ আলী আগামী আসন্ন নির্বাচনে খেজুর গাছ মার্কায় নির্বাচন করবেন। আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে সৎ যোগ্য প্রার্থী হিসেবে এডভোকেট মুহাম্মদ আলীকে জয়যুক্ত করুন।  ইনশাআল্লাহ উনি নির্বাচিত হলে জনগণের আমানত রক্ষা করবেন,  এবং সিলেট-৪ আসনের শ্রমজিবী মানুষের কর্মব্যবস্থানের মধ্য দিয়ে এই আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলবেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাওলানা কেফায়েত উল্লাহ (শায়খ আব্দুল্লাহ হরিপুরী রহ.-এর ছোট ভাই), মাওলানা আব্দুল হামিদ (মুহতামিম, আশরাফুল উলূম নিজপাট মাদরাসা), মাওলানা আইয়ূব আলী হরিপুরী (নাযিমে তালিম, রামধা মাদরাসা), মাওলানা ইব্রাহিম আলী (সহ-সভাপতি, জৈন্তাপুর উপজেলা জমিয়ত), মাওলানা গোলাম আম্বিয়া কয়েস (সাবেক ভাইস চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা পরিষদ), মাওলানা আবুল হোসাইন চতুলী (সাবেক চেয়ারম্যান, বড়চতুল ইউনিয়ন), মাওলানা মুহিবুল্লাহ (সাধারণ সম্পাদক, জৈন্তাপুর উপজেলা জমিয়ত), মাওলানা মাহমুদ হোসাইন (সহ সভাপতি, সিলেট মহানগর জমিয়ত), মাওলানা নিযাম উদ্দীন (শ্রম সম্পাদক, জেলা জমিয়ত), মাওলানা মাসুম আল মাহদী (সাধারণ সম্পাদক, জেলা যুব জমিয়ত) প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা আলিমুদ্দীন, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা হুজাইফা আহমদ (সভাপতি, ছাত্র জমিয়ত জৈন্তাপুর উপজেলা) ও মাওলানা ফয়সল আহমদসহ স্থানীয় ধর্মপ্রাণ জনগণ।

গণসমাবেশে হাজারো মুসল্লি ও তাওহিদি জনতার উপস্থিতিতে হরিপুর এলাকা ইসলামি স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর