1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির  ৮নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জৈন্তাপুর (সিলেট)  প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড হরিপুর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৩ই জানুয়ারি) রাত ৯টায় হরিপুর গ্রামে ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক  তরিকুল ইসলাম’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বার ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামীদ, বিএনপি নেতা ইলিয়াস আলী সাজু মেম্বার, মোতাব্বির হোসেন বুলবুল, মুশাহিদ আলী, হাফিজ মিয়া,শফিক আহমেদ, মুছা মিয়া,মোহাম্মদ আলী,কাশিম আলী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,  ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সুয়েব আহমেদ, ছাত্রদলনেতা ফারুক আহমেদ, কিবরিয়া আহমেদ, নোমান আহমেদ, নাইম আহমেদ, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর, বিএনপি নেতা কামরুল,নূরউদ্দিন, জিয়া মিয়া, কয়েছ আলী, হাসমত আলী, আলী হায়দার, সিদ্দিক আহমেদ প্রমুখ।

এ কর্মী সমাবেশের শেষ পর্যায় অত্র ইউনিয়নসহ জাতীয়তাবাদী পরিবারের সকল মরহুম’র রুহের মাগফেরাত কামনায় ও অসুস্থ সকলের সুস্থতা কামনায় এক মুনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয়।

এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক হয়ে কাজ করার আহ্বান জানান। 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর