
আফছানা আক্তার,কুমিল্লা জেলা প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল’২৪ কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় স্পটে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ কর্মসূচি পালন করেছে।
ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মুহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা কাজী আসাদ উল্লাহ, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, ছাত্র মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা এমদাদ উল্লাহ, ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদ।
শাখা দায়িত্বশীলদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাজমুস সাকিব, হাবিবুর রহমান, মাহমুদুল ইসলাম দিহান প্রমূখ।