1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় প্রয়াত আওয়ামিলীগ নেতার স্ত্রী সহ্ আহত ৩,থানায় অভিযোগ।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

ডাক ডেস্ক:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনা কান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বগাইয়া মুসলিম পাড়া এলাকায় গত ০৯/০৪/২০২৪ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১১ঘটিকার দিকে সাবেক আওয়ামিলীগ নেতা মৃত সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়,বিছানা কান্দির মুসলিম পাড়া এলাকার বাসিন্দা দরখাস্তকারী আমিনা বেগম(৫০)স্বামী মৃত সিরাজ মিয়ার বাড়ির আশপাশে বসবাসরত দলবদ্ধ কিছু বখাটে ছেলেরা রাতের আঁধারে মৃত সিরাজ মিয়ার স্ত্রী আমিনা বেগমের ঘরের পিছনে একটি বটগাছের নিচে নির্জনে বসে দীর্ঘদিন থেকে মাদক ইয়াবা সেবন করে আসছেন। নেশাগ্রস্ত অবস্থায় আমিনা বেগমের পুত্রবধূদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্নরকম অশালীন ভাষায় গালমন্দ সহ কুপ্রস্তাবে করতে থাকেন।
অভিযোগকারী আমিনা বেগম নেশাগ্রস্তদের এহেন আচরণের কারণ জানতে চাইলে অভিযোগে বর্ণিত বিবাদীরা দলবদ্ধভাবে ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালমন্দ করিয়া আমিনা বেগম সহ্ তার পরিবারকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দেশিও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের বসত ঘরে আক্রমণ চালায়। এতে আমিনা বেগম ও তার ছেলেরা বাঁধা ভিন্ন সৃষ্টির চেষ্টা করিলে দুর্বৃত্তরা আমিনা বেগম সহ্ তার পরিবারের মো.জাহেদ আহমদ(৩৫)ও জাবেদ আহমদ(৩০)কে পিটিয়ে রক্তাক্ত আহত করেন। পরে দুর্বৃত্তরা তাদের ঘরে অনাধিকার প্রবেশ করে নগদ ছয় লক্ষ পয়ত্রিশ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া সহ্ বাড়িঘর ভাংচুরে আরো দুই লক্ষ টাকার ক্ষতি করে পালিয়ে যাশ বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এঘটনায় আমিনা বেগম ও তার দুই ছেলে জানান, বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে আমাদের কে মেরে হত্যার চেষ্টা কালে স্থানীয়রা আমাদের সুরচিৎকার শুনে আমাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিবাদীরা আবার রাস্তায় আমাদের উপর আক্রমণ করেন। পরে ওয়ার্ড মেম্বার ও বর্তমান প্যানেল চেয়ারম্যান পাপলুর সহযোগিতায় আমাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম পিপিএম জানান, অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর