
ডাক ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকা থেকে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০/২/২৪ ইং ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা কলোনি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, আটককৃতরা ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর এলাকার আবুল কালামের ছেলে আহমেদ হোসেন (৫০), একই গ্রামের মৃত রমেস দাসের ছেলে রাজেস দাস (৪২) ও মৃত ব্যাঙ্গা তাতীর ছেলে লোকেস তাতী (৩৬)।
পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের আটক করে বিজিবি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করে গোয়াইনঘাট থানাপুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.রফিকুল ইসলাম জানান, বিজিবি কর্তৃক ভারতীয় তিন নাগরিককে আটক করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছেন।