1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে সাজা প্রাপ্ত আসামীসহ্ ওয়ারেন্টমূলে ৫জন গ্রেফতার।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

ডাক ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে সাজা প্রাপ্ত আসামীসহ মোট ০৫(পাঁচ) জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানাপুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়,সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ,ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ,চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিলেট জেলার গোয়াইনঘাট থানার এসআই পিংকু ও এসআই পিন্টু সরকার সহ্ একাধিক আভিযানিক দল অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় বুধবার ০৭/০২/২০২৪খ্রিঃ তারিখ রাতভর অভিযান পরিচালনা করে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ১। আমির উদ্দিন,পিতা-মৃত রহিম বক্স, সাং-লুনী হাওর , থানা- গোয়াইনঘাট, জেলা সিলেট এবং সাধারণ পরোয়ানাভুক্ত আসামী ২। শরীফ উদ্দিন(৩৮), পিতা-আবুল বশর, সাং- ইসলামপুর (ত্রিপুরা),৩। মোঃ ফয়েজ আহমদ,পিতা-আমির উদ্দিন, সাং- লুনি, ৪। ইউনুছ আলী,পিতা-লিলু মিয়া,সাং বাউরবাগ হাওর, ৫। মোছাঃ সাহেরা খাতুন, সাং মুসলিম নগর,সর্ব থানা গোয়াইনঘাট জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়। পরে ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. রফিকুল ইসলাম শ্রাবণ জানান,যেকোনো অপরাধ দমনে তাৎক্ষণিক একশান নিচ্ছে পুলিশ।বিজ্ঞ আদালতের নির্দেশে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত ৫জনকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় এবং তাঁদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর