
নিউজ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) আসনের ভোট গ্রহন শেষে জৈন্তাপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন। এসময় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমেদ (নৌকা) প্রতিকে মোট ভোট পেয়েছেন- ৫৮হাজার ৯শত ৮৭ ভোট । তার নিকটতম প্রতিধন্দী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো: নাজিম উদ্দিন কামরান (মিনার) প্রতিকে পেয়েছেন ১হাজার ১শত ১২ভোট । এবং নির্বাচন চলাকালিন সময়ে বিভিন্ন অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁরানো তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ) প্রতিকে পেয়েছেন ১হাজার ২শত ২৩ভোট।
জৈন্তাপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৯ শত ৪৮ জন এর মধ্যে ভোটার প্রয়োগ করেছেন ৬২হাজার ৩শত ২৯ জন। দিনব্যাপি বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনকালে প্রিসাইডিং কর্মকর্তারা জানান, নির্বাচনে ভোটার সংখ্যা কম হলেও কেন্দ্রগুলোতে কোন প্রকার সহিংসতার ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পেরেছে।