1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

আগামী ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে: নির্বাচনি সভায় ইমরান আহমেদ।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২০৭ বার পঠিত

রহিম উদ্দিন গোয়াইনঘাট থেকে: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন আগামী ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব দেবে দেশবাসী।

তিনি বলেন, একটি পক্ষ নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য কাজ করছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।

সোমবার (১ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ইমরান আহমদ বলেন, ‘আগামী ৭ জানুয়ারি আমাদের নির্বাচন। নৌকা মার্কায় আমরা ভোট করবো। আপনারা সবাই সশরীরে এসে ভোট দিয়ে বিশ্বকে দেখাবেন যে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি। আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি।’

মন্ত্রী আরও বলেন, ‘হাসপাতালে বোমা মেরে ফিলিস্তিনে নারী-শিশুকে হত্যা করা হচ্ছে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, কর্তব্যরত পুলিশ সদস্য ও সাংবাদিকদের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়ে বাংলাদেশেও একই কাজ করেছেন তারেক রহমান। বাংলাদেশে এসব দুর্বৃত্তায়ন চলবে না।’

নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘তৃতীয় পক্ষ কী করতে পারে? দেশের কোনো উন্নতি করতে পারে না। ২০০৭-এ আপনারা দেখেছেন কী করেছে। তার আগেতো জিয়া-এরশাদ-খালেদা জিয়া, এরাই তো ছিল। মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষতো যে অন্ধকার অন্ধকারেই ছিল।’

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আওয়ামী লীগ চায় দেশে শান্তি থাকুক। দেশের মানুষ নিরাপদ থাকুক। দেশের উন্নতি ত্বরান্বিত হোক। আর তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিন্তু এটা করেও তারা সফল হতে পারছেন না।’

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গোয়াইনঘাট পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইসমাইল আলী, সুভাস চন্দ্র পাল ছানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর